গভীর রাতে মাদকবিরোধী অভিযান: কলাপাড়ায় ৪ জনের কারাদণ্ড

হোম পেজ » পটুয়াখালী » গভীর রাতে মাদকবিরোধী অভিযান: কলাপাড়ায় ৪ জনের কারাদণ্ড
বৃহস্পতিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৬


 

গভীর রাতে মাদকবিরোধী অভিযান: কলাপাড়ায় ৪ জনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নয়াপাড়া আবাসিক এলাকায় মাদকদ্রব্যের সন্ধানে বিশেষ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে অভিযান শেষে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড প্রদান করেন বলে উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

 

অভিযানে আটকরা হলেন- মো. সোহেল (৩৪), মো. ইউসুফ (২৯), রবিউল ইসলাম (২৩) ও মো. নাইম শাহাজী (২৪)। ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ও ৪২(১) ধারায় দণ্ড প্রদান করেন।

 

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. সোহেলকে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মো. ইউসুফকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রবিউল ইসলামকে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং মো. নাইম শাহাজীকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

অভিযানের সত্যতা স্বীকার করে কলাপাড়া উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান আরও জোরদার করবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক।

বাংলাদেশ সময়: ১০:১৭:১৬ ● ৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ