সর্বশেষ
ভ্রাম্যমান আদালতের অভিযান বাবুগঞ্জে দোকানপাট বন্ধ করে উধাউ দোকানীরা অতিষ্ঠ এলাকাবাসী কলাপাড়ায় মাদকাসক্তের অত্যাচারে পরিবার আহত কলাপাড়ায় চিকিৎসা শেষে ঘরে ফিরে সর্বনাশ, খোয়া গেল টাকা ও স্বর্ণালংকার তালতলীতে মৎস্যখাতে অনুসন্ধানী রিপোর্টিং বিষয়ে সাংবাদিক কর্মশালা চিকিৎসকের বিচার দাবি তালতলীতে ভুল চিকিৎসায় প্রসূতি-নবজাতকের জীবনসংকটে গাছ কেটে নেওয়ার অভিযোগ বিচারের চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন গলাচিপার ফিরোজা বেগম সাগরে ডাকাতি বন্ধে চূড়ান্ত হুঁশিয়ারি মাছ আহরণ বন্ধের ঘোষণা পাথরঘাটার জেলেদের গৌরনদীতে লন্ডনপ্রবাসী বিএনপি নেতার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

কলাপাড়ায় চিকিৎসা শেষে ঘরে ফিরে সর্বনাশ, খোয়া গেল টাকা ও স্বর্ণালংকার

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় চিকিৎসা শেষে ঘরে ফিরে সর্বনাশ, খোয়া গেল টাকা ও স্বর্ণালংকার
বৃহস্পতিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় চিকিৎসা শেষে ঘরে ফিরে সর্বনাশ, খোয়া গেল টাকা ও স্বর্ণালংকার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের সম্প্রতি সড়কের একটি বাসায় তালা ভেঙে ঢুকে নগদ ১৫ হাজার টাকা ও আনুমানিক ২ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী জসিম হাওলাদার এ অভিযোগ করেন।

 

সরেজমিনে দেখা যায়, বাসার সামনের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি ও স্যুটকেসসহ আসবাবপত্র এলোমেলো করা হয়েছে। পরে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পেছনের দরজা খুলে সেখানে অন্য একটি তালা লাগিয়ে পালিয়ে যায় চোরেরা।

 

ভুক্তভোগী জসিম হাওলাদার বলেন, আমার স্ত্রী দীর্ঘদিন ধরে বাড়িতে নেই। গত সপ্তাহে আমি চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলাম। আজ বাসায় এসে দেখি সামনের তালা নেই, সেখানে ছোট একটি তালা দেওয়া। কাছে গিয়ে দেখি তালা ভাঙার আলামত রয়েছে। পরে প্রতিবেশী ও আত্মীয়দের সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করি। ঘরে ঢুকে দেখি আসবাবপত্র এলোমেলো। আলমারি ভেঙে ড্রয়ারে থাকা নগদ ১৫ হাজার টাকা ও আনুমানিক ২ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।

 

কলাপাড়া থানার এসআই মো. রাসেল বলেন, এর আগে জসিম হাওলাদার পারিবারিক বিষয় নিয়ে থানায় জিডি করেছিলেন। ঘটনাটি শুনেছি।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:০১ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ