তথ্য ও সম্প্রচার খাতে সহযোগিতা জোরদারে ইউএই রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

হোম পেজ » জাতীয় » তথ্য ও সম্প্রচার খাতে সহযোগিতা জোরদারে ইউএই রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক
বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬


 

তথ্য ও সম্প্রচার খাতে সহযোগিতা জোরদারে ইউএই রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয় পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে তথ্য ও সম্প্রচার খাতের বিভিন্ন বিষয়, গণমাধ্যম উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।

উভয় পক্ষ বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে তথ্য ও সম্প্রচার খাতে যৌথ উদ্যোগ গ্রহণের আগ্রহ জানান। রাষ্ট্রদূতও বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১২:১০:২১ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ