কলাপাড়ায় ছয়টি ছানা রেখে মা কুকুরকে পিটিয়ে হত্যা

হোম পেজ » লিড নিউজ » কলাপাড়ায় ছয়টি ছানা রেখে মা কুকুরকে পিটিয়ে হত্যা
বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় ছয়টি ছানা রেখে মা কুকুরকে পিটিয়ে হত্যা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ছয়টি ছানা রেখে এক মা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নুরুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট গ্রামে এ ঘটনা ঘটে। কুকুরটি ছানাসহ দীর্ঘ ছয় বছর ধরে নাসরিন নাহার নামের এক গৃহিনী লালন-পালন করতেন।

 

নাসরিন বুধবার জানান, কুকুরটির নাম ছিল ‘টমি’ এবং এক মাস আগে এটি ছয়টি ছানা দিয়েছে। প্রতিবেশি নুরুল হক দুটি হাঁসের বাচ্চা কামড়ানোর অজুহাতে টমিকে পিটিয়ে হত্যা করে মাটিচাপা দেন। এ ঘটনায় তার মেয়ে ইলাকেও মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। মা কুকুরের মৃত্যুতে ছানাগুলো এখন দিকহারা হয়ে ছুটোছুটি করছে।

 

কলাপাড়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মকরুফ বিল্লাহ খান বলেন, একটি অবুঝ প্রাণীকে পিটিয়ে মারা আইনত দণ্ডনীয় অপরাধ। কুকুরটির মালিক আমাদের কাছে এলে তাদের আইনগত সহায়তা করা হবে।

 

এদিকে, নুরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২২:১৬:১০ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ