অতিষ্ঠ এলাকাবাসী কলাপাড়ায় মাদকাসক্তের অত্যাচারে পরিবার আহত

হোম » পটুয়াখালী » অতিষ্ঠ এলাকাবাসী কলাপাড়ায় মাদকাসক্তের অত্যাচারে পরিবার আহত
বৃহস্পতিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় মাদকাসক্তের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামে মাদকাসক্ত আক্কাস আকনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা-মা ও এলাকাবাসী বিচার দাবি করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গ্রামের নিজ বাড়ির সামনে এলাকাবাসী একত্রিত হয়ে এ দাবি জানান।

 

ভুক্তভোগী বাবা মোঃ মোশাররফ আকন ও মা মাইনুর বেগম অভিযোগ করেন, আক্কাস আকন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই তাদের ওপর হামলা চালায়, ঘরবাড়ি ভাঙচুর করে এবং শারীরিক নির্যাতন করে। সম্প্রতি টাকা না পাওয়ায় বাড়ির গাছপালা কুপিয়ে নষ্ট করা, ঘরবাড়ি তছনছ করা এবং ঘরের মালামাল লুট করা হয়। বাধা দিতে গেলে বাবা-মাকে মারধর করে রক্তাক্ত জখম করা হয়। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।

 

এ সময় মোঃ জহির চৌকিদার, মোঃ শানু ফকির, নুর জামান ফকির ও মোঃ মহসিন তালুকদারসহ স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, আক্কাস আকন জামিনে মুক্ত হয়ে পুনরায় পরিবার ও এলাকাবাসীর ওপর হামলা চালাতে পারে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:৪৮ ● ১২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ