ভান্ডারিয়ায় বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার

হোম পেজ » পিরোজপুর » ভান্ডারিয়ায় বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার
বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬


 

ভান্ডারিয়ায় বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মো. আলীম খান (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান। গ্রেপ্তার মো. আলীম খান উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় উত্তর শিয়ালকাঠী গ্রামের ফারজানে রাসুল জামে মসজিদ সংলগ্ন নির্মাণাধীন সড়কের সামনে থেকে মো. আলীম খানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তার বসতঘরের তোশকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২২:২৭:২৯ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ