তালতলীতে মৎস্যখাতে অনুসন্ধানী রিপোর্টিং বিষয়ে সাংবাদিক কর্মশালা

হোম পেজ » গণমাধ্যম » তালতলীতে মৎস্যখাতে অনুসন্ধানী রিপোর্টিং বিষয়ে সাংবাদিক কর্মশালা
বৃহস্পতিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৬


 

তালতলীতে মৎস্যখাতে অনুসন্ধানী রিপোর্টিং বিষয়ে সাংবাদিক কর্মশালা

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকিপ্রবণতা, সামুদ্রিক আবাসস্থল সুরক্ষা, সরকারি আইন ও নীতিমালা এবং অনুসন্ধানী প্রতিবেদন প্রণয়ন বিষয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তালতলী মডেল মসজিদ মিলনায়তনে ফিসারফোক ইন্টিগ্রেশন ফর সাসটেইনেবল হ্যাবিট্যাট অ্যান্ড ন্যাচারাল ইকোসিস্টেম ট্রান্সফরমেশন (ফিসনেট)-এর উদ্যোগে এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্ট্যাডিস (সিএনআরএস)-এর বাস্তবায়নে এ প্রশিক্ষণ হয়।

 

প্রশিক্ষণে তালতলীর সাংবাদিকরা অংশ নেন। উপকূলীয় সাংবাদিক মো. রফিকুল ইসলাম মন্টু মৎস্যজীবীদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন। এছাড়া মৎস্য আইন ও বিধিবিধান নিয়ে প্রশিক্ষণ দেন তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন এবং ফিসনেট প্রজেক্ট ম্যানেজার সুবোধ বিশ্বাস।

 

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মো. জসিম উদ্দিন সিকদার, সাংবাদিক মো. ইউসুফ আলী, মো. হোসাইন আলী কাজী, হাইরাজ মাঝি, মো. শাহাদাত হোসেন, মো. নাঈম ইসলাম, সোহেল রানা, রাসেল হাওলাদার, নাজমুল হাসান ও ইব্রাহিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:২১ ● ৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ