সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

৪ দিন পর উদ্ধার ৯ জেলে সাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ

হোম » লিড নিউজ » ৪ দিন পর উদ্ধার ৯ জেলে সাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবে ৬ জেলে নিখোঁজ
মঙ্গলবার ● ২৯ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী) 

 

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছধরার ট্রলার এফবি সাগরকন্যা ডুবে গেছে। ট্রলারটিতে ১৫ জন জেলে ছিলেন। চার দিন সাগরে ভেসে থাকার পর ৯ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৬ জেলে।

 

গত শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ট্রলারটি ডুবে যায়। মঙ্গলবার ভোরে উদ্ধারকৃত জেলেদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

উদ্ধার হওয়া জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে মাঝি আবদুর রশিদ ১৫ জন জেলে নিয়ে মহিপুর থেকে গভীর সমুদ্রে যান। জাল ফেলার পর শুক্রবার সকালে হঠাৎ ঝড় ও ঢেউয়ের তাণ্ডবে ট্রলারটি ডুবে যায়। শুরুতে একজন, পরে ভেসে থাকার সময় আরও পাঁচজন নিখোঁজ হন।

 

পরে শেষ বয়া এলাকায় পৌঁছালে সোমবার রাতে দুটি মাছধরা ট্রলার ৯ জেলেকে উদ্ধার করে।

 

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান জানান, ২৬ জুলাই নিখোঁজদের বিষয়ে ট্রলার মালিক কিশোর হাওলাদার সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২:৪৫:৩৬ ● ২৭৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ