সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

৬ দফা দাবিতে নেছারাবাদে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

হোম » পিরোজপুর » ৬ দফা দাবিতে নেছারাবাদে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত
মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫


 

নেছারাবাদে স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ।

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

নেছারাবাদ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের জন্য স্নাতক/সমমান (বিজ্ঞান) যোগ করে ১৪তম গ্রেডে নিয়োগ, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং ধারাবাহিক পদোন্নতিসহ মোট ৬ দফা দাবি জানানো হয়।

 

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন।

 

এ সময় বক্তৃতা করেন বাংলাদেশ হেলথ সিস্টেম অ্যাসোসিয়েশন নেছারাবাদ শাখার উপদেষ্টা অলোক মিস্ত্রি মিলন, সভাপতি মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. ইমরুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা ফাহিমা খানম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪:০০:৫২ ● ৫০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ