সর্বশেষ
গৌরনদীতে প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি, প্রতিবাদে মানববন্ধন ১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে

পিরোজপুরে প্রিয় ‘ফ্লোপি‘কে খুঁজতে যুবকের মাইকিং

হোম » কৃষি » পিরোজপুরে প্রিয় ‘ফ্লোপি‘কে খুঁজতে যুবকের মাইকিং
বৃহস্পতিবার ● ২৯ মে ২০২৫


পিরোজপুরে প্রিয় ‘ফ্লোপি‘কে খুঁজে পেতে যুবকের মাইকিং

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুর সদর উপজেলায় হারিয়ে যাওয়া একটি পার্সিয়ান প্রজাতির পোষা বিড়ালের সন্ধান পেতে শহরজুড়ে মাইকিং করছেন ইয়াসিন আহমেদ সজীব নামে এক যুবক।

বুধবার (২৮ মে) দুপুরের দিকে পিরোজপুর পৌরসভার বলাকা ক্লাব এলাকার সজীবের বাসা থেকে বিড়ালটি হারিয়ে যায়। এরপর থেকে বিড়ালের শোকে দিশেহারা হয়ে পড়েছে সজীবের পুরো পরিবার। অনেক খোঁজাখুঁজি করেও বিড়ালটিকে খুঁজে না পেয়ে বিড়ালটির সন্ধান পেতে পুরস্কার ঘোষণা করে এলাকা জুড়ে মাইকিং করেছেন বিড়ালটির মালিক।

‎বিড়ালটির মালিক ইয়াসিন আহমেদ সজীব বলেন, হারিয়ে যাওয়া পার্সিয়ান প্রজাতির পোষা বিড়ালটির দাম প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। আদর করে নাম রেখেছি ফ্লোপি। বিড়ালটি আমার খুব প্রিয়। বাড়িতে বাবা-মা সহ আমরা পরিবারের সবাই বিড়ালটির দেখভাল করি। আমার ধারণা বুধবার দুপুরের দিকে যেকোনো ভাবে পোষা বিড়ালটি বাসা থেকে বেরিয়ে হারিয়ে যায়। আশেপাশের বিভিন্ন স্থানে খুঁজেও না পাওয়ার পরে বিড়ালটির সন্ধান পেতে স্থানীয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট সহ এলাকা জুড়ে মাইকিং ও বিড়ালটি খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করেছি। ‎সজীব আরও বলেন, প্রিয় বিড়ালটি হারিয়ে যাওয়ায় আমি মানসিকভাবে কষ্ট পাচ্ছি। বিড়ালটির খোঁজদাতাকে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে। বিড়ালটি খুঁজে পেতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি। আজকে আমার বিড়াল নিখোঁজের ব্যাপারে থানায় একটা সাধারণ ডায়েরিও করছি।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ০:১৬:৫৭ ● ৩৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ