সর্বশেষ
আমতলী-কুয়াকাটা মহাসড়ক চার লেন দাবিতে গণঅনশন, দ্বিতীয় দিনেও সরকারি সাড়া নেই সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল পিরোজপুরে আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ভাণ্ডারিয়ায় চুরির দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে নির্ঘুম রাত এলাকাবাসীর কলাপাড়ার নাওভাঙা খাল ইজারা ঘিরে সেচ সংকটের শঙ্কা, উদ্বেগে শতাধিক কৃষক পরিবার দুমকিতে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাড়ছে আবাদ সুন্দরবনে অপহৃত দুই জেলে উদ্ধার, অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু আটক মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ শার্শার উলাশীতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন ঘিরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পরিদর্শন

ফুলবাড়ীতে ইউসিবিএল ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

হোম » কৃষি » ফুলবাড়ীতে ইউসিবিএল ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন
মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২৫


ফুলবাড়ীতে ইউসিবিএল ব্যাংকের এজেন্ট শাখা উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর দিনাজপুর শাখা নিয়ন্ত্রিত দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাটস্থ হাসান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমাল।
ব্যাংক চত্বরে আয়োজিত এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর মাদিলাহাট এজেন্ট মো. আব্দুল মজিদ সরদার।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর দিনাজপুর শাখা ব্যবস্থাপক মো. শরিফুল রহমান, ব্যাংক কর্মকর্তা মো. আশফাকুল রহমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাদিলাহাট এলাকার দুই শতাধিক অসহায় দুস্থের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিদ্বয়।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে ইউসিবির কর্মকর্তাসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এসিজি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৩:২৮ ● ২৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ