সর্বশেষ
১৭ এপ্রিলের শপথভূমি মুজিবনগরে ভাঙচুরের ক্ষত, রাষ্ট্রীয় ঐতিহ্যে ধস গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে

নেছারাবাদে গলায় ফাঁসে গৃহবধুর আত্মহত্যা

হোম » কৃষি » নেছারাবাদে গলায় ফাঁসে গৃহবধুর আত্মহত্যা
সোমবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৪


নেছারাবাদে গলায় ফাঁসে গৃহবধুর আত্মহত্যা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে শাহীনুর বেগম (৪৫) নামে এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নে খয়েরকাঠি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। শাহীনুর বেগম ওই গ্রামের নুর হোসাইনের স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানাগেছে, ঐদিন সন্ধ্যায় শাহীনুরকে ঘরে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে ঘরের পাশের একটি লকট গাছে শাহীনুরকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্বজনরা সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহিন জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

 

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৮:৫০ ● ৪১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ