সর্বশেষ
গৌরনদীতে বাসার তালা ভেঙে ১৫ লাখ টাকার স্বর্ণ ও নগদ টাকা চুরি, থানায় অভিযোগ মেহেন্দিগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় জরিমানা কলাপাড়ায় পড়া না পারায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি কুয়াকাটায় জলকেলি উৎসব, বর্ষবরণে উচ্ছ্বাসে রাখাইন তরুণ-তরুণী বাগেরহাটে দিঘিতে কুমিরের আক্রমণে কুকুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিল প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ফাঁকা ভান্ডারিয়ায় দুই মাদ্রাসায় ২৫ শিক্ষক পড়ান ৩৩ শিক্ষার্থীকে কোচিং বাণিজ্যে দখল, উপস্থিতি ১০ শতাংশে শতবর্ষী খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় গভীর সংকটে মহিপুরে ভুয়া ডাক্তার হারুনকে ঘিরে নতুন বিতর্ক, আপত্তিকর ছবি ভাইরাল

বামনায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হোম » কৃষি » বামনায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সোমবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৪


বামনায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বামনা(বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা কলেজের প্রতিষ্ঠাতা, বরগুনা হাশেম সূর্য ল কলেজের প্রতিষ্ঠাতা, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ার কামাল রবিবার দিবাগত রাতে ঢাকা গ্রীন লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি……. রাজিউন। সোমবার সকাল টায় তার প্রতিষ্ঠিত বামনা সরকারী ডিগ্রী কলেজ মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিকাল পাঁচটায় তার হোগলপাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তারপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে বরগুনা ২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা, বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মানজুরুর মুর্তজা আহসান,  বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ, বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান সগির, রামনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদ্দার, ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদিন খান, বামনা ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম গভীর শোক প্রকাশ করেন।

 

 

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৮:০৮ ● ৩৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ