মানবপাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়তে হবে: শামা ওবায়েদ

হোম » ঢাকা » মানবপাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়তে হবে: শামা ওবায়েদ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬


মানবপাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়তে হবে: শামা ওবায়েদসাগরকন্যা প্রতিবেদক, ফরিদপুর

 

মানবপাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রাম পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

 

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে মানবপাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের কবর জিয়ারত শেষে তিনি এ আহ্বান জানান।

 

শামা ওবায়েদ ইসলাম বলেন, মানবপাচারকারীরা সমাজের শত্রু। তাদের প্রতিহত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। পাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও পুলিশের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

 

তিনি আরও বলেন, অবৈধ পথে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানবপাচারকারীরা মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলছে। তিতাস শেখের মতো আর কাউকে যেন প্রাণ দিতে না হয়, সে জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি গ্রাম পর্যায়েও সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

এ সময় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪০:০০ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ