ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রশিক্ষণ

হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রশিক্ষণ
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬


 

ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে প্রশিক্ষণ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান।

 

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান ও সমাজসেবক জুলফিকার হায়দার। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে তিনজন সুপারভাইজার ও ১২ জন তথ্য সংগ্রহকারী অংশ নিচ্ছেন। প্রাথমিক পর্যায়ে উপজেলার তিনটি ইউনিয়নে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, প্রশিক্ষণে পরিবারের তথ্য সংগ্রহ, ট্যাবের সঠিক ব্যবহার এবং সার্ভার বা ডিজিটাল ব্যবস্থায় তথ্য অন্তর্ভুক্ত করার নিয়মকানুন শেখানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:০০ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ