দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে পুরোনো চিকিৎসাসামগ্রী অকেজো ঘোষণা, প্রকাশ্যে ধ্বংস

হোম » সর্বশেষ » দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে পুরোনো চিকিৎসাসামগ্রী অকেজো ঘোষণা, প্রকাশ্যে ধ্বংস
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬


দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্ডেমেশন বোর্ডের মাধ্যমে অকেজো ঘোষিত চিকিৎসাসামগ্রী পুড়িয়ে ধ্বংস করার সময় তোলা ছবি।

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ব্যবহৃত ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া বিভিন্ন চিকিৎসাসামগ্রী কন্ডেমেশন বোর্ডের মাধ্যমে অকেজো ঘোষণা করে ধ্বংস করা হয়েছে।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কন্ডেমেশন বোর্ড এসব সামগ্রী পর্যালোচনা করে অকেজো ঘোষণা করে। পরে কমিটির সদস্যদের উপস্থিতিতে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

ধ্বংস করা সামগ্রীর মধ্যে ছিল বিছানার চাদর, মশারি, কম্বল, বালিশ, মেট্রেস, পর্দা ও ইপিআই কার্যক্রমে ব্যবহৃত ভ্যাকসিন ক্যারিয়ার।

 

সিভিল সার্জন, পটুয়াখালীর অনুমতি নিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. জি এম এনামুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, ‘নিয়ম অনুযায়ী ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া সামগ্রী অপসারণের অংশ হিসেবে এ কন্ডেমেশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৬:১৪:০৫ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ