বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

হোম » পিরোজপুর » বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
রবিবার ● ৮ নভেম্বর ২০২৬


 

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে সমবায়ীদের অংশগ্রহণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

 

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মঈনুল হাসান।

 

সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রব হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপলা হাওলাদার, ভান্ডারিয়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টি এম মনোয়ার হোসেন পলাশ, উপজেলা মহিলা দলের সভাপতি পলি সুলতানা, পৌর যুবদলের সদস্যসচিব জাহিদুল ইসলাম রনি, গৌরীপুর পানি সম্পদ সমবায় সমিতির সাধারণ সম্পাদক এইচ এম জুয়েল এবং সমবায়ী মো. আবুল খায়ের খাম ও সৈয়দা শাহনা ফরিদ।

 

অনুষ্ঠান শেষে আশ্রয়ণ প্রকল্পের সদস্যদের মধ্যে ঋণসহায়তার চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০:৩২:০২ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ