পায়রা থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

হোম » আবহাওয়া » পায়রা থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬


 

পায়রা থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়েছে। এটি পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।

 

সোমবার রাত ৯টায় নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৭০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

 

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। গতকাল রাত থেকে জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশও রয়েছে ঘন মেঘাচ্ছন্ন।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

একই সঙ্গে সাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:১১:৩০ ● ২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ