নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির চেয়ে বেশি কাজ করার চেষ্টা করব: প্রতিমন্ত্রী রাজিব আহসান

হোম » রাজনীতি » নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির চেয়ে বেশি কাজ করার চেষ্টা করব: প্রতিমন্ত্রী রাজিব আহসান
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬


 

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির চেয়ে বেশি কাজ করার চেষ্টা করব: প্রতিমন্ত্রী রাজিব আহসান

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, নির্বাচনের আগে মানুষের দ্বারে দ্বারে গিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার চেয়ে বেশি মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করবেন।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার ১৬টি ইউনিয়নের মহিলা দলের সাংগঠনিক নেতাকর্মী ও সদস্যদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

রাজিব আহসান বলেন, নারীদের কল্যাণে ফ্যামিলি কার্ড পরিকল্পনা বাস্তবায়নসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করা হচ্ছে। নিজ এলাকার প্রতিটি ঘরে ঘরে সেবা পৌঁছে দেওয়ার কথাও তিনি জানান।

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে এলাকার জনপ্রিয় নারী নেতৃত্ব খুঁজে বের করে দলের কাছে উপস্থাপনের জন্য ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দকে দায়িত্ব দেন তিনি। একই সঙ্গে এলাকায় জনপ্রিয়তা নেই এমন ব্যক্তিদের দল থেকে দূরে রাখার নির্দেশ দেন।

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি জীবন নাহার বেগম।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্যসচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, বরিশাল সদর উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী শরিফা নাসরিন, বরিশাল উত্তর জেলা তাঁতী দলের আহ্বায়ক ইউনুসুর রহমান জুবায়েরসহ মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭:৫০:১৬ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ