কাঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

হোম » ঝালকাঠী » কাঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬


কাঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি

 

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন খান (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত দেলোয়ার হোসেন খান চেঁচরীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চেঁচরী গ্রামের মো. হারুন চৌকিদারের বড় ছেলে।

 

নিহতের ছোট ভাই ও গ্রাম পুলিশ মো. রহমত উল্লাহ জানান, বুধবার দুপুরে কাঠালিয়ায় বজ্রসহ বৃষ্টি শুরু হলে দেলোয়ার মাঠে কৃষিকাজ করছিলেন। দুপুর ১২টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি অসুস্থ হয়ে পানিতে পড়ে যান।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হান বজ্রপাতে দেলোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:১১ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ