কাউখালীতে উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যক্ষ অলোক কর্মকার গ্রেপ্তার

হোম » পিরোজপুর » কাউখালীতে উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যক্ষ অলোক কর্মকার গ্রেপ্তার
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬


 

কাউখালীতে উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যক্ষ অলোক কর্মকার গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)

 

পিরোজপুরের কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা আহ্বায়ক ও কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (১২ আগস্ট) বিকেলে কাউখালীর মদন মোহন জিউর আখড়াবাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় একই বছরের অক্টোবর মাসে কাউখালী থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় বুধবার বিকেলে অলোক কর্মকারকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩১:০৮ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ