সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলে বৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হোম » আবহাওয়া » সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলে বৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬


 

সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলে বৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে।

 

গত দুই দিন ধরে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। সমুদ্রতীরে আছড়ে পড়ছে ছোট-বড় ঢেউ।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

সকল মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

 

এদিকে পটুয়াখালী, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

বাংলাদেশ সময়: ১৫:২৬:২২ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ