নগরকান্দায় তিন ফার্মেসিতে অনিয়ম, ৪০ হাজার টাকা জরিমানা

হোম » ঢাকা » নগরকান্দায় তিন ফার্মেসিতে অনিয়ম, ৪০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬


নগরকান্দায় তিন ফার্মেসিতে অনিয়ম, ৪০ হাজার টাকা জরিমানাসাগরকন্যা প্রতিবেদক, ফরিদপুর

 

ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদর বাজারে তিনটি ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অনুমোদনহীন ওষুধ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ওষুধ কেনার বৈধ পাকা ইনভয়েস না থাকায় তিন প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে পরিচালিত অভিযানে রায় ফার্মেসি, নিউ রত্না ফার্মেসি ও ঠাকুর ড্রাগ হাউসকে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারায় অর্থদণ্ড দেওয়া হয়।

 

অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ফরিদপুর জেলার সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের দোকানগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:০৬:০০




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ