পবিপ্রবির বিজয়-২৪ হলে র‌্যাগিংয়ে শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি

হোম » পটুয়াখালী » পবিপ্রবির বিজয়-২৪ হলে র‌্যাগিংয়ে শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬


পবিপ্রবির বিজয়-২৪ হলে র‌্যাগিংয়ে শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটিসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থী মো. হাবিবুর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে বিজয়-২৪ হলে র‌্যাগিংয়ের এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে, বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

 

রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে বলা হয়েছে, ঘটনার কারণ উদ্‌ঘাটন, দায়ীদের শনাক্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সুপারিশ দেওয়ার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

 

তদন্ত কমিটিতে হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের রাখা হয়েছে। কমিটি ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখবে।

 

এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ক্যাম্পাসে র‌্যাগিং বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

 

পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:৫১ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ