কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা

হোম » খুলনা » কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬


কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভাসাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় উত্তরণের প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসিএফের সহযোগিতায় ও ইকোর অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

 

কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং প্রকল্পের উপজেলা ম্যানেজার তানিয়া সুলতানার সঞ্চালনায় সভায় প্রকল্পের মূল বিষয় উপস্থাপন করেন প্রতিষ্ঠা প্রকল্পের রিপোর্টিং ও মনিটরিং অফিসার মো. আল আমিন মোল্লা।

 

সভায় বক্তব্য দেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, ইউপি সদস্য মাসুম বিল্লাহ, আবু হুরাইরা খোকন, এস এম শফিকুল ইসলাম, শেখ আবুল কালাম, শেখ সোহরাব হোসেন, মিজানুর রহমান কোহিনূর, সরদার নাজমুছ সাদাত, হরেন্দ্রনাথ সরকার, শাহানা জামাল, সেলিনা আক্তার লাইলী, মুর্শিদা আক্তার, সমাজসেবক সানা মুনছুর রহমান, সিপিপির মোস্তাফিজুর রহমান, প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার সাব্বির হোসেন ও কানিজ আশিকা জলি।

 

সভায় জানানো হয়, প্রকল্পটির লক্ষ্য হলো দুর্যোগপূর্ব কার্যক্রম ও দুর্যোগ প্রস্তুতির জন্য শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন-জীবিকা ও মানবিক প্রয়োজনের ক্ষতি হ্রাস করা।

 

অবহিতকরণ সভায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সিপিপির সদস্য, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৪১:৩৩ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ