মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬


 

মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

পটুয়াখালীর মহিপুরে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (৪১) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা রাতে মহিপুর থানা এলাকার নয়াপাড়া গ্রামে আয়েশা ছিদ্দিকা (রাঃ) জামে মসজিদের সামনে কাঁচা সড়ক থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বেল্লাল হোসেন হাওলাদার আলীপুরের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা-পুলিশের একটি অভিযানিক দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করা বেল্লালকে ৯৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আল আমিন খলিফা (৪২) ও মো. রুমান (২২) নামে আরও দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পলাতক আল আমিন খলিফা নয়াপাড়ার আবদুল খালেক খলিফার ছেলে এবং মো. রুমান একই এলাকার আমির ফকিরের ছেলে।

মহিপুর থানার ওসি শামীম আহমেদ জানান, এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। গ্রেপ্তার হওয়া বেল্লাল হোসেনকে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১৯:৪৭ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ