কাউখালীতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হোম » আইন-আদালত » কাউখালীতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬


 

কাউখালীতে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর) 

 

 

পিরোজপুরের কাউখালীতে এক বছরের সাজাপ্রাপ্ত মোঃ সাব্বির আহমেদ রুম্মন (২৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (১০ আগস্ট) কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনের নির্দেশে এএসআই মনোয়ার ও এএসআই হিরনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাব্বির আহমেদ রুম্মন উপজেলার মেঘপাল গ্রামের খাইরুজ্জামানের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার জিআর ৯৩/২৩ নম্বর মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩:০৮:৪৬ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ