মার্কিন রাষ্ট্রদূতের গৌরনদী সফর ঘিরে প্রস্তুতি, গির্জা পরিদর্শনে ইউএনও

হোম » বরিশাল » মার্কিন রাষ্ট্রদূতের গৌরনদী সফর ঘিরে প্রস্তুতি, গির্জা পরিদর্শনে ইউএনও
রবিবার ● ৯ আগস্ট ২০২৬


 

মার্কিন রাষ্ট্রদূতের গৌরনদী সফর ঘিরে প্রস্তুতি, গির্জা পরিদর্শনে ইউএনও

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের গৌরনদী সফরকে ঘিরে প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার (১০ আগস্ট) গৌরনদীর ঐতিহ্যবাহী গৌরনদী ক্যাথলিক চার্চ (যীশুর পবিত্র হৃদয়ের গির্জা) পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর।

 

রাষ্ট্রদূতের সফর উপলক্ষে রবিবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, পৌর নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক ও ফাদার লিটন গোমেজ গৌরনদী ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন।

 

এ সময় তাঁরা রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে গির্জা প্রাঙ্গণের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও অন্যান্য বিষয় ঘুরে দেখেন।

 

স্থানীয় সূত্র জানায়, মার্কিন রাষ্ট্রদূতের সফর উপলক্ষে গৌরনদী ক্যাথলিক চার্চে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর সফরকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২০:০৩ ● ১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ