
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পর্যটন নগরী কুয়াকাটা সৈকতের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন। শনিবার (৮ আগস্ট) দুপুরে তিনি সৈকতের বিভিন্ন ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় স্থানীয়রা অব্যাহত ভাঙনে সৈকতসংলগ্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়ার কথা তুলে ধরেন। পাশাপাশি সবুজ বনভূমি ও মেরিন ড্রাইভ সড়ক ঝুঁকিতে পড়েছে বলেও জানান তারা।
স্থানীয়রা দ্রুত ভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। জবাবে এমপি এ বি এম মোশাররফ হোসেন কুয়াকাটা সৈকত রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে স্থানীয়দের আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, মহিপুর থানা বিএনপির সভাপতি মো. জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি মো. আজিজ মুসল্লী, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।