কলাপাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন
শনিবার ● ৮ আগস্ট ২০২৬


 

কলাপাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)


পটুয়াখালীর কলাপাড়ায় লোডশেডিংমুক্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ বাতিল এবং টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে পৌর শহরের মনোহরীপট্টিতে ‘নাগরিক উদ্যোগ’ কলাপাড়ার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কলাপাড়া শাখার সম্পাদক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত প্রভাষক মো. রফিকুল ইসলাম, প্রগতি পাঠাগারের আহ্বায়ক ও শিক্ষক আতাজুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন, ব্যবসায়ী মো. নিজাম উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য এলাকার মানুষ পৈতৃক ভিটেবাড়ি দিয়েছেন। কিন্তু ক্ষতিগ্রস্ত অনেক মানুষ এখনো শতভাগ ক্ষতিপূরণ পাননি। তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সময় এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা বলা হলেও বর্তমানে প্রতিদিন ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন।


তারা আরও বলেন, অযৌক্তিকভাবে ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া নেওয়া বন্ধ করতে হবে। একই সঙ্গে কলাপাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫:২৮:৫২ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ