বাগেরহাটে পুকুর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

হোম » খুলনা » বাগেরহাটে পুকুর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
শুক্রবার ● ৭ আগস্ট ২০২৬


বাগেরহাটে পুকুর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধারসাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে একটি অব্যবহৃত পুকুর থেকে আনুমানিক ৩৮-৩৯ বছর বয়সী এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং অন্তত সাত দিন আগে মরদেহটি পুকুরে ফেলে রাখা হয়েছিল।

 

উদ্ধার হওয়া নারীর পরনে ছিল পায়জামা ও হলুদাভ রঙের মেক্সি। তার পরিচয় শনাক্তে দেশের সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।

 

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির রহস্য উদঘাটন এবং নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১১:১১:২৬ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ