জুলাই যোদ্ধাদের সম্মানে মির্জাগঞ্জে বিএনপির আলোচনা সভা ও সংবর্ধনা

হোম » পটুয়াখালী » জুলাই যোদ্ধাদের সম্মানে মির্জাগঞ্জে বিএনপির আলোচনা সভা ও সংবর্ধনা
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬


জুলাই যোদ্ধাদের সম্মানে মির্জাগঞ্জে বিএনপির আলোচনা সভা ও সংবর্ধনাসাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে জুলাই আন্দোলনের যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা, মতবিনিময় এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ আলতাফ হোসেন চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক মো. জাফর ইমাম সিকদার, ড্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. সাইফুল আলম রঞ্জু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ফিরোজ আলম গোলদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মৃধা এবং মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহীন চৌধুরী পাসাসহ স্থানীয় বিএনপি নেতারা।

 

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত যোদ্ধারাও বক্তব্য দেন। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, যুবদলের সাবেক সভাপতি নূর হোসেন মৃধা, যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি মো. আবুল বাশার মোখলেছ, সাধারণ সম্পাদক নাজমুল মৃধা, সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাব্বির হোসেন ফরাজীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সভা শেষে জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা রাখা আহত জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 

এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে পরিবেশবান্ধব গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:১৬ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ