মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় নয়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খুলনা পুলিশ সুপার

হোম » খুলনা » মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় নয়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খুলনা পুলিশ সুপার
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬


মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় নয়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খুলনা পুলিশ সুপারসাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে খুলনা জেলা পুলিশ। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি, অনলাইন জুয়াড়ি এবং আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।

 

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় কয়রা থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পুলিশ সুপার বলেন, সমাজের সব শ্রেণির মানুষকে পুলিশকে সহযোগিতা করতে হবে। স্থানীয়রা অপরাধীদের বিষয়ে তথ্য দিলে অপরাধ নির্মূল করা সম্ভব হবে। বনদস্যু নির্মূলসহ কয়রার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

 

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

কয়রা থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজা।

 

কয়রা থানার এসআই মো. সোহাইলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, সাংবাদিক মো. শরিফুল আলম, শেখ হারুন অর রশিদ, মোহা. হুমায়ুন কবির, মো. রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ আজাদ, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ওলিউল্যাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

 

সভায় কয়রা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৯:২১ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ