পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণে সংলাপ

হোম » বরগুনা » পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণে সংলাপ
মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬


 

পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণে সংলাপ

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

দুর্যোগকালে আশ্রয়কেন্দ্র দ্রুত চালু ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা সক্রিয়করণ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার সকালে পাথরঘাটা উপজেলা পরিষদের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল।

 

বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএসের বাস্তবায়নে এবং একশনএইডের সহযোগিতায় আয়োজিত সংলাপে সভাপতিত্ব করেন এনএসএসের পরিচালক (ফিল্ড অপারেশন) জহিরুল ইসলাম।

 

সংলাপে দুর্যোগ ঝুঁকি হ্রাস, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় আশ্রয়কেন্দ্র দ্রুত চালু করা, যুব ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় প্রশাসন ও কমিউনিটির সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল হায়দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মহসিন হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিনাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. মনিরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রতিনিধি ফাতিমা ইয়াসমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সক্রিয় ভূমিকা মানুষের জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য নিয়মিত মহড়া, সচেতনতামূলক কার্যক্রম এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৭:০০:৫৪ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ