আওয়ামী লীগের বিরুদ্ধে পটুয়াখালীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বিক্ষোভ

হোম » রাজনীতি » আওয়ামী লীগের বিরুদ্ধে পটুয়াখালীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বিক্ষোভ
শনিবার ● ২৭ জুন ২০২৬


 

আওয়ামী লীগের বিরুদ্ধে পটুয়াখালীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

আওয়ামী লীগের কথিত দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পটুয়াখালী জেলা শাখা।

 

শনিবার (২৭ জুন) দুপুরে শহরের লঞ্চঘাট এলাকা থেকে সংগঠনটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিবের সঞ্চালনায় এবং আহ্বায়ক পরিমল কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

 

এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি দেবাশীষ সিতদার (কালা), গলাচিপা উপজেলার তপন গাঙ্গুলি, বাউফল উপজেলার নিতাই দেবনাথ এবং দশমিনা উপজেলার আহ্বায়ক অসীম কুমার দাস (নান্টু)।

 

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার প্রায় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২১:০৯ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ