দুমকিতে শ্রমিক দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হোম » পটুয়াখালী » দুমকিতে শ্রমিক দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
শুক্রবার ● ২৬ জুন ২০২৬


 

দুমকিতে শ্রমিক দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকিতে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পাগলা ইউনিভার্সিটি স্কয়ার ও লেবুখালী ইউনিয়ন পরিষদ চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুবদলের সদস্যসচিব মো. সলোউদ্দিন রিপন শরিফ।

 

এ সময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার খান, যুগ্ম আহ্বায়ক মো. বসির মৃধা, মো. জামাল গরামী, মো. দুলাল সিকদার ও মো. খলিলুর রহমান আকন, উপজেলা শ্রমিক দলের সদস্য মো. রুবেল শরিফ এবং লেবুখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. নিজাম সাইবসহ উপজেলা ও ইউনিয়ন শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২০:১৫:০৬ ● ৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ