কয়রায় সিএসও কমিটির সভা, ইউনিয়ন পর্যায়ের কার্যক্রম জোরদারের আলোচনা

হোম » খুলনা » কয়রায় সিএসও কমিটির সভা, ইউনিয়ন পর্যায়ের কার্যক্রম জোরদারের আলোচনা
রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬


কয়রায় সিএসও কমিটির সভা, ইউনিয়ন পর্যায়ের কার্যক্রম জোরদারের আলোচনাসাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রা উপজেলা সিএসও কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় মানবকল্যাণের সম্মেলনকক্ষে হেলভেটাসের এনাবেল প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা সিএসও কমিটির সভাপতি আ. ব. ম. আ. মালেকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মোল্যা মনিরুজ্জামান।

 

সভায় বক্তব্য দেন কমিটির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, অবসরপ্রাপ্ত শিক্ষক মোল্যা আবু দাউদ, কপোতাক্ষ কলেজের প্রভাষক বিলকিছ আক্তার, সিএসও কমিটির সদস্য মো. রিয়াছাদ আলী, ইমরান হোসেন, মিজানুর রহমান লিটন, সাবানা আক্তার ও ফরহাদ হোসেন।

 

এ ছাড়া হেলভেটাসের মিজানুর রহমান ও জান্নাতুল ফেরদৌস সিনথিয়া এবং নেটওয়ার্কের সদস্য মো. শাহ আলম, রওশনারা, বাসন্তী মুন্ডা, শাহজানা সিরাজ, আলিমুজ্জামান ও ইব্রাহিম খলিল উপস্থিত ছিলেন।

 

সভায় ইউনিয়ন পর্যায়ের সিএসও কমিটিগুলোর কার্যক্রম আরও গতিশীল করা, বার্ষিক পরিকল্পনা প্রণয়ন এবং সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৩১




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ