নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

হোম » বরিশাল » নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
মঙ্গলবার ● ২৩ জুন ২০২৬


নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে মেহেন্দিগঞ্জ যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাসাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

 

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের মেহেন্দিগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার ( ২৩ জুন ) দুপুরে আয়োজিত কর্মসূচিতে একটি বিক্ষোভ মিছিল পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

 

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজি, সদস্য সচিব আমজাদ পোদ্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজ খানসহ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।

 

সভায় বক্তব্যে বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপির নেতাকর্মীরা ব্যাপক হামলা-মামলার শিকার হয়েছেন। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করিনি। আওয়ামী লীগের মতো একই পথে চললে তাদের কেউ নিজ নিজ বাড়িঘরে থাকতে পারতেন না।

 

তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ যদি কোথাও কোনো নৈরাজ্য বা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে, তাহলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:৩১:০০ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ