মেহেন্দিগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদন বাছাই সম্পন্ন

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদন বাছাই সম্পন্ন
মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬


মেহেন্দিগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদন বাছাই সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সমাজসেবা দপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদন যাছাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে শুরু হওয়া এ কার্যক্রমে শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুর রহমান-এর নেতৃত্বে বাছাই কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ মিরাজ আহমেদ, শেখ জাহিদুল ইসলামসহ বাছাই কমিটির অন্যান্য সদস্যরা।

সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে ৮০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে বাছাই করা হয়েছে। বাছাই কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন।


এসজি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৫:৫৭ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ