কুয়াকাটায় নজরুল স্মরণে আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান

হোম » সর্বশেষ » কুয়াকাটায় নজরুল স্মরণে আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান
শনিবার ● ১৩ জুন ২০২৬


 

কুয়াকাটায় নজরুল স্মরণে আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পটুয়াখালীর কুয়াকাটায় ‘সংকটে-আনন্দে নজরুল’ শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কলাপাড়া উপজেলা প্রশাসন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের পরিচালক (উপসচিব) কে এম আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বরিশাল অঞ্চলের উপপরিচালক মুহাম্মাদ জাহাঙ্গীর হোসাইন।

 

স্বাগত বক্তব্য দেন কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।

 

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মভিত্তিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

বক্তারা বলেন, বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি নজরুলের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর সাহিত্য ও দর্শন সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।

বাংলাদেশ সময়: ২০:১৭:২৫ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ