দশমিনায় দুর্নীতি বিরোধী বিতর্কে পুরস্কার বিতরণ সম্পন্ন

হোম » পটুয়াখালী » দশমিনায় দুর্নীতি বিরোধী বিতর্কে পুরস্কার বিতরণ সম্পন্ন
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬


 

দশমিনায় দুর্নীতি বিরোধী বিতর্কে পুরস্কার বিতরণ সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দশমিনাতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি আহমেদ ইব্রাহিম অরবিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহমুদ হাসান মৃধা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ, বিআরডিবি কর্মকর্তা এস এম আরিফুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নেছার উদ্দিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল হক, এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সঞ্জয় ব্যানার্জী, তহমিনা সুলতানা, কামরুল ইসলাম সোহগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

 

বিতর্ক প্রতিযোগিতায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে এবং বেগম আরেফাতুন্নেছা বালিকা বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করে।

 

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯:৩৪:৫৫ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ