কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬


 

কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় কিশোরীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে ৩৪ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার (১১ জুন) কলাপাড়া ব্র্যাক সভাকক্ষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ‘স্বপ্নসারথী’ কিশোরী দলের সদস্যরা অংশগ্রহণ করে প্রশিক্ষণ গ্রহণ করেন।

 

প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. আলী আহসান (বাপ্পি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. রিয়াজ নাহিদ সোহাগ, সিনিয়র শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) শিব শংকর বিশ্বাস এবং অফিসার (সেলপ) রিপন চন্দ্র দাস।

 

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, ব্র্যাকের কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। পরে ৩৪ জন কিশোরীর হাতে সনদপত্র তুলে দেন আয়োজকরা।

 

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কিশোরীদের আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৯:৩১:৪৩ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ