ভাণ্ডারিয়ায় দুই হোটেল মালিককে মোবাইল কোর্টের জরিমানা

হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় দুই হোটেল মালিককে মোবাইল কোর্টের জরিমানা
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬


 

ভাণ্ডারিয়ায় দুই হোটেল মালিককে মোবাইল কোর্টের জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর)

 

পিরোজপুরের ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকার খাবার হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

 

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযান সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ড এলাকার একাধিক খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্ট বসানো হয়।

 

এ সময় হোটেল মালিক মোঃ কাসেম ও উজ্জ্বলকে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়।

 

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান বলেন, সাধারণ মানুষকে ভেজালমুক্ত, স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন খাবার পরিবেশন করা প্রতিটি ব্যবসায়ীর আইনগত ও নৈতিক দায়িত্ব। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:২৭:৪২ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ