গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ নারী আটক

হোম » ঢাকা » গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ নারী আটক
সোমবার ● ১ জুন ২০২৬


 

গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার ইয়াবাসহ নারী আটক

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার ভেন্নবাড়ি এলাকা থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

আটক নারীর নাম বৃষ্টি মন্ডল (১৯)। তিনি সদর উপজেলার ভেন্নবাড়ি গ্রামের অশোক মন্ডলের মেয়ে।

 

রবিবার রাতে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভেন্নবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপ-পরিদর্শক সঞ্জয় মালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ভেন্নবাড়ি এলাকার গোপাল মন্ডলের বন্ধ দোকানসংলগ্ন গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে অভিযান চালানো হয়। সেখান থেকেই বৃষ্টি মন্ডলকে ইয়াবাসহ আটক করা হয়।

 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বৃষ্টি মন্ডল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে তার বড় বোন সীমা মন্ডলের সহযোগিতায় কক্সবাজার জেলার টেকনাফ থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পাইকারি দামে বিক্রি করতেন।

 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোপালগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩:২৮:০৩ ● ৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ