সুজি দিয়েও তৈরি করতে পারেন মজাদার নারকেলের নাড়ু

হোম » লাইফস্টাইল » সুজি দিয়েও তৈরি করতে পারেন মজাদার নারকেলের নাড়ু
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬


সুজি দিয়েও তৈরি করতে পারেন মজাদার নারকেলের নাড়ুসাগরকন্যা লাইফস্টাইল ডেস্ক

 

নারকেল ও সুজি দিয়ে সহজেই তৈরি করা যায় মজাদার নাড়ু। ঘিয়ে ভাজা সুজি, কোরানো নারকেল, দুধের ক্ষীর ও এলাচের সুবাসে তৈরি এই মিষ্টি পরিবেশন করতে পারেন বাড়ির সবাইকে। রেসিপিটি দিয়েছে ‘টুম্পার স্বপ্নরাজ্য’।

উপকরণ

- ঘিয়ে ভাজা সুজি আধা কাপ

- কোরানো নারকেল ২ কাপ

- চিনি পৌনে এক কাপ

- দুধের ক্ষীর আধা কাপ

- এলাচের গুঁড়া সিকি চা-চামচ

- পানি সামান্য

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি কড়াইয়ে ঘি দিয়ে সুজি ভালোভাবে ভেজে বাদামি রং করে নিন।

অন্য একটি কড়াইয়ে কোরানো নারকেল, চিনি ও সামান্য পানি দিয়ে জ্বাল দিয়ে পাক তৈরি করুন। পাক হয়ে গেলে চুলা থেকে নামিয়ে পাটায় ভালোভাবে বেটে নিন।

এরপর নারকেলের মিশ্রণের সঙ্গে ঘিয়ে ভাজা সুজি, দুধের ক্ষীর ও এলাচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।

সব উপকরণ ভালোভাবে মিশে গেলে হাতের সাহায্যে চৌকোনা আকারে নাড়ু তৈরি করুন। তৈরি হয়ে গেল সুজি ও নারকেলের মজাদার নাড়ু।

বাংলাদেশ সময়: ৬:৪০:০৩ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ