গলাচিপায় ৫০ লক্ষ রেনুপোনা জব্দ, ট্রাক আটক

হোম » পটুয়াখালী » গলাচিপায় ৫০ লক্ষ রেনুপোনা জব্দ, ট্রাক আটক
বুধবার ● ২০ মে ২০২৬


গলাচিপায় ৫০ লক্ষ রেনুপোনা জব্দ, ট্রাক আটক

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
গলাচিপা উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গলদা ও বাগদা রেনুপোনা জব্দ করা হয়েছে। এ সময় একটি ট্রাকসহ রেনুপোনা পরিবহনে ব্যবহৃত ড্রামও আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানে আনুমানিক ৫০ লক্ষ পিস গলদা ও বাগদা রেনুপোনা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত রেনুপোনা পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ড-১৪-৪১০৯ নম্বরের একটি ট্রাক এবং ৪০টি প্লাস্টিক ড্রামও আটক করা হয়।

অভিযান চলাকালে ট্রাকের চালক, হেলপারসহ ৪ থেকে ৫ জন শ্রমিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বুধবার বেলা ১১টার দিকে গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ০:৫২:২০ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ