রাঙ্গাবালীতে ৫১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হোম » পটুয়াখালী » রাঙ্গাবালীতে ৫১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
মঙ্গলবার ● ১২ মে ২০২৬


 

রাঙ্গাবালীতে ৫১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজে ৫১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) এ অভিযান পরিচালনা করেন চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

 

আটককৃতরা হলেন মোঃ আলম মোল্লা (৬০) ও মোঃ রাজীব মুন্সী (২৫)। তারা উভয়ই উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলা বুনিয়া গ্রামের বাসিন্দা।

 

চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেলাল জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:২৫:৩৬ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ