পবিপ্রবিতে হামলা: মহিলা দল ও কৃষকদলের আরও ৩ নেতা বহিষ্কার

হোম » লিড নিউজ » পবিপ্রবিতে হামলা: মহিলা দল ও কৃষকদলের আরও ৩ নেতা বহিষ্কার
মঙ্গলবার ● ১২ মে ২০২৬


 

পবিপ্রবিতে হামলা: মহিলা দল ও কৃষকদলের আরও ৩ নেতা বহিষ্কার

সাগরকন্যা প্রতিবেদক, পবিপ্রবি (পটুয়াখালী)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ও কৃষকদলের আরও তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

 

মঙ্গলবার (১২ মে) পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 

মহিলা দলের পক্ষ থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনিয়মের অভিযোগে হেলানা খানমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমা ও সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তাকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

অন্যদিকে, জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুমকি উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর এবং সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাবকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ বাতিল করা হয়েছে।

 

এর আগে সোমবার (১১ মে) সকালে পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ অন্তত ১০ জন আহত হন।

বাংলাদেশ সময়: ২২:৩১:৩৩ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ