বাউফলে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

হোম » পটুয়াখালী » বাউফলে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
রবিবার ● ১০ মে ২০২৬


বাউফলে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে সাদিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার নাজিপুর ইউনিয়নের ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই গ্রামের শাহপরান সিকদারের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায় সাদিয়া। কিছুক্ষণ পর তাকে দেখতে না পাওয়ায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করা হয়।

এ অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মুজাহিদ মুন্সি জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

কেকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৮:৫২ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ