দুমকিতে তরুণ-তরুণীকে ঘিরে উত্তেজনা, পরিবারের উপস্থিতিতে শালিস

হোম » পটুয়াখালী » দুমকিতে তরুণ-তরুণীকে ঘিরে উত্তেজনা, পরিবারের উপস্থিতিতে শালিস
মঙ্গলবার ● ৫ মে ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী) 

পটুয়াখালীর দুমকিতে এক তরুণ ও তরুণীকে ঘিরে স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরে উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিস বৈঠকের আয়োজন করা হয়।

 

সোমবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার লেবুখালী এলাকার পায়রা সেতুর নিচে পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী উপজেলার এক তরুণী ও লেবুখালী এলাকার এক তরুণ সেখানে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরে বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

 

পরবর্তীতে উভয় পক্ষের পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। পারিবারিক ও সামাজিক দিক বিবেচনায় বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করা হয় বলেও সূত্রগুলো নিশ্চিত করেছে।

ওই ঘটনায় উপস্থিত শালিস বৈঠকের অন্যতম আঃ বারেক শরীফ জানান, দুই পরিরারের উপস্থিতিতে সামাজিক মর্যাদা বিবেচনা করে ঘটনাটির শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২২:৩৬ ● ৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ